PRSTU


সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও ডিপিপি প্রস্তুত করা হবে।