PRSTU


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ একসঙ্গে কাজ করলেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।