PRSTU


১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কর্মরত ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ২৫ জুলাই ২০২৬ খ্রি. শনিবার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য অর্জন এবং সেবার মানোন্নয়নে কর্মচারীদের দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. মো. নকির উদ্দীন।
তিনি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, কর্মচারীদের দায়িত্ব, আচরণবিধি, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, আর্থিক ও প্রশাসনিক বিধি-বিধান, ছুটি বিধি, পেনশন বিধি, ভবিষ্য তহবিল, কল্যাণ তহবিল, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ১১-২০তম গ্রেডভুক্ত সকল কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আকতার হোসেন, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।


কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়